পুরুলিয়া ২: বুলডোজারের ভয়ে নিজেরাই দোকান সরালেন ব্যবসায়ীরা,
অবৈধ দখল মুক্ত করতে কড়া পদক্ষেপ প্রশাসনের
শহরকে যানজটমুক্ত করতে এবার আরও কড়া পদক্ষেপ নিল পুরুলিয়া জেলা প্রশাসন। কোর্ট চত্বর এবং সদর হাসপাতালের পর এবার প্রশাসনের উচ্ছেদ অভিযানের কোপ পড়ল লিলহা পেট্রোল পাম্প থেকে বাস স্ট্যান্ড গেট সংলগ্ন এলাকায়। তবে প্রশাসনের চরম হুঁশিয়ারির জেরে এবার আর বুলডোজার নামাতে হয়নি, তার আগেই নিজেদের দোকানপাট গুটিয়ে নিলেন ব্যবসায়ীরা।