পুঞ্চা: জতিয়াট্যাঁড় গ্রামে মামা বাড়িতে এসে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল আট মাসের শিশু কন্যার
নিজের আট মাসের শিশু কন্যাকে স্নান করানোর জন্য জলের পাত্রের পাশে রেখে তেল,সাবান আনতে গিয়েছিলেন মা।কিন্তু ফিরে এসে দেখলেন গা শিউরে ওঠার মতো ঘটনা।বৃষ্টির জেরে পাশেই অবস্থিত মাটির দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হলো বছর আটের সেই ফুটফুটে শিশু কন্যার।সোমবার দুপুর নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটে পুঞ্চা ব্লকের অন্তর্গত জামবাদ অঞ্চলের জতিয়াট্যাঁড় গ্রামে।ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অ্যালুমিনিয়ামের পাত্রটি দুঁমড়ে-মুঁচড়ে গিয়েছে।