কাটোয়া ১: বোম বাঁধতে গিয়ে রাজোয়া গ্রামে বোমা বিস্ফোরণ,এলাকায় শ্মশানের নিস্তব্ধতা, আমাকে মারার জন্যই বোমা তৈরি হচ্ছিল দাবি MLA-র
এবার কাটোয়া বোমাবিস্ফোরণ কান্ডে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জীকে হত্যার উদ্দেশ্যে এই বোমা তৈরী হচ্ছিলো বলে দাবি জেলা সভাপতির গতকাল রাতে কাটোয়া থানার রাজুয়া গ্রামে রহস্যজনক বোমা বিস্ফোরণে উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব বর্ধমান কাটোয়া। এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন বরকত সেক নামে এক ব্যক্তি, যার বাড়ি নানুর থানার শিয়ালা গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে একজন সন্দেহভাজনকে গাড়িসহ আটক করেছে।