ইটাহার: এক যুবতীকে ধর্ষণের অভিযোগে কাপাশিয়া অঞ্চল থেকে গ্রেপ্তার এক যুবক, ধৃতকে আদালতে পেশ করলো ইটাহার থানার পুলিশ
এক যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক। ধৃতকে বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলো ইটাহার থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের কাপাশিয়া অঞ্চলে। ধৃতের নাম সাগর আলি। যুবতীর বাড়ি ইটাহারের একটি গ্রামে। বেশ কিছুদিন থেকে ধৃত যুবক যুবতীকে কুপ্রস্তাব দিত বলে অভিযোগ। গত ২৮ এপ্রিল গভীর রাতে যুবতী নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। সেই সময় ওই যুবক যুবতীর ঘরে ঢুকে তাঁর মুখে কাপড় গুজে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ।