রাজ্যজুড়ে শুরু হয়েছে SIR সংশোধন পর্ব,মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর BDO অফিস প্রাঙ্গনে SIR সংশোধনী ক্যাম্পে হাজির হলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা। এই দিন ক্যাম্পে আসা সাধারণ মানুষের সাথে SIR সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন করেন তিনি। এই দিন সন্ধ্যায় বিধায়ক জানিয়েছেন আগামী দিনেও এই ধরনের কর্মসূচিতে অংশ নেবেন।