পুঞ্চা: পুঞ্চা ব্লকের একাধিক জায়গায় প্রচারে SUCI প্রার্থী
Puncha, Purulia | Apr 14, 2026 মানবাজার বিধানসভার এসইউসিআই প্রার্থী স্বপন কুমার মুর্মু দলীয় সমর্থকদের নিয়ে পুঞ্চা থানার বাগদা অঞ্চলের জুনার বাড়ি, পিয়াল ডাঙ্গা, বারঘুটু,রামকুন্ধি,কুন্ধুড়কা, শ্যামপুর, গোপালপুর, লাল পাহাড়ি গ্রামে জনসংযোগ করেন, এবং জনসংযোগ করার পরে তিনি তার দলীয় সমর্থকদের নিয়ে গোপালপুর মোড়ে একটি পথসভা করেন। প্রার্থীগ্রামে যেতেই, সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।