চোর সন্দেহে এক ব্যাক্তি কে পোস্টে বেঁধে গণধোলাই। শেষে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যাক্তি কে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনাটি ঘটে বারুইপুরের মদারাট পঞ্চায়েতের টগরবেড়িয়া এলাকায়। জানা গিয়েছে, ওই ব্যাক্তির নাম গৌরাঙ্গ মন্ডল। বাড়ি টগরবেরিয়ায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, কয়েকদিন ধরে এলাকায় বাসনপত্র, গ্যাস সিলিন্ডার চুরি হচ্ছিল।