রায়গঞ্জ: বাংলা সাহিত্যে গণআন্দোলনের ভূমিকা নিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা
পশ্চিমবঙ্গ সাহিত্য একাডেমির উদ্যোগে ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বুধবার এক দিবসীয় আলোচনা সভা অনুষ্ঠিত হলো। “বাংলা সাহিত্যে গণআন্দোলনের ভূমিকা ও তার প্রভাব” শীর্ষক এই কর্মসূচি আয়োজিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাশমুন্সি সভাকক্ষে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অর্ণব সেন। উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক চৌধুরী, নিবন্ধক দুর্লভ সরকার, অভিষেক রথ সহ বিশিষ্টজনেরা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আশীষ ভট্টাচার্য, জয়ন্ত ভট্টাচার্য।