রায়গঞ্জ: ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার, চিকিৎসাধীন কিশোরের মৃত্যুতে চাঞ্চল্য করনদিঘিতে
করনদিঘির রুদেল এলাকায় এক কিশোরের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম ধ্রুব বিশ্বাস (১৭)। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতীর চেষ্টা করে সে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে রসাখোয়া স্বাস্থ্যকেন্দ্র এবং পরে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।