বিদায় ২০২৫, স্বাগতম ২০২৬: মবিদায়ী বছর ২০২৫ সালের সকল দুঃখ বেদনা ভুলে গিয়ে এবং নতুন ২০২৬ বছরের নতুন আশা-আকাঙ্ক্ষা ও উদ্দীপনা নিয়ে বিশ্ববাসীর সঙ্গে নানা কর্মসূচির সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার মেমারির কলেজ মাঠে আয়োজিত হলো বর্ষাবরণ অনুষ্ঠান। মেমারি উৎসব মঞ্চে বুধবার বছরের শেষ সন্ধ্যে থেকেই চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য, সংগীত, আবৃত্তিতে অনুষ্ঠান জমে উঠেছিল। রাতে মিউজিক্যাল অর্কেস্ট্রার সাথে আতশবাজি করা হয়।