পুঞ্চা: গোপন সূত্রে খবর পেয়ে কেন্দা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সার্কেল আফগারি দপ্তরের
Puncha, Purulia | Jun 30, 2026 গোপন সূত্রে খবর পেয়ে কেন্দা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সার্কেল আফগারি দপ্তরের। মঙ্গলবার আনুমানিক রাত্রি দশটা নাগাদ আফগারি দপ্তর সূত্রে জানা যায় কেন্দা থানা এলাকার সর্দারডি,পুনুড়া,কেন্দা এলাকায় অভিযান চালানো হয়।। এদিন অভিযান চালিয়ে ২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ,৩০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।এছাড়া মদ তৈরির জন্য চারটি এলুমিনিয়ামের হাড়ি ও দুটি ড্রাম বাজেয়াপ্ত করা হয়।