জাল লটারি ধরতে লাগাতার অভিযান হেমতাবাদ থানার পুলিশের। বুধবার ফের অভিযান চালিয়ে হেমতাবাদের বাজার এলাকা থেকে নামি কম্পানির জাল লটারি সহ গ্রেপ্তার করা হল দুইজন জাল লটারি বিক্রেতাকে৷ পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সাহাজান আলী (৫৯) ও সাহিন আক্তার (২৩)। তাদের বাড়ি দক্ষিণ হেমতাবাদে। তারা হেমতাবাদের বাজার এলাকায় জাল লটারি বিক্রি করতো। বৃহস্পতিবার ধৃতদের গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ। জাল লটারির কারবার রুখতে এই অভিযান লাগাতার চলবে।