আজ 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হল সিপিডিআরএস এর পক্ষ থেকে বাঁকুড়া রাসতলা সভা গৃহে।বক্তব্য রাখেন সংগঠনের জেলার সহ সভাপতি আডভোকেট হরিদাস ব্যানার্জি শহর সভাপতি বিশিষ্ট ব্যক্তিত্ব ও সমাজসেবী শান্ত ব্রত সেন। সভাপতিত্ব করেন স্বপন নাগ। নারীদের মর্যাদা ও সম্মান রক্ষার নিরাপত্তার দাবীতে 9 থেকে 16 ডিসেম্বর অঙ্গীকার যাত্রা পদ যাত্রার প্রতি হার্দিক সহযোগিতা কামনা করেন। অঙ্গীকার যাত্রার সমর্থনে সিপিডিআরএস এর পক্ষ থেকে টোটো প্রচার ও করা হয়।