চোলাই মদ বন্ধে তৎপর আবগারি বিভাগ। তারা শনিবার আনুমানিক বিকাল ৫টা পর্যন্ত ভাতারের বসুদা, খুরুল ও কামারপাড়া সহ একাধিক জায়গায় চোলাইয়ের ঠেকে অভিযান চালায়। অভিযানে প্রায় ২৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তাছাড়া ১৮০ লিটার চোলাই মদ তৈরির জাব এদিন মাটিতে ফেলে নষ্ট করা হয়। তাছাড়া বেশকিছু মদ তৈরির সরঞ্জাম সেখান থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চোলাই কারবারিদের সন্ধানে খোঁজ চালানো হচ্ছে।