এস আই আর এ সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে দেগঙ্গার বিডিওর কাছে ডেপুটেশন দিল সিপিএম। মঙ্গলবার বেলা সাড়ে তিনটে নাগাদ বিডিওর কাছে ডেপুটেশন দেন। এরপরে একটি সভাও করা হয় বিডিও অফিসের সামনে। সভা চলে সন্ধ্যে ছটা পর্যন্ত। অবিলম্বে এস আই আর এর নামে সাধারণ মানুষকে হয়রানির বন্ধের দাবি জানান সিপিএম নেতৃত্ব। এদিনের ডেপুটেশন উপস্থিত ছিলেন ইমতিয়াজ হোসেন, দেবাশীষ মৈত্র, নারায়ণ চক্রবর্তী, মারুফ আহমেদ সহ অন্যান্যরা।