রঘুনাথপুর ১: যমজ কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরেই মহিলার মৃত্যু,দেহ PM এর পর বাড়ি ফিরতেই শোকের ছায়া জোড়বেড়িয়া গ্রামে
দুই কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরেই এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটল পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃত ও মহিলার নাম বছর ৩১এর উজোলা কুমারী মোদক।তার বাড়ি পুরুলিয়ার পাড়া থানার আনাড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত জোড়বেড়িয়া গ্রামে। জানা যায় বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে ঐ মহিলা রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ভর্তি হয়।পরের দিন শুক্রবার রাতে তিনি দুই কন্যা সন্তানের জন্ম দেন।তার কিছুক্ষণ পরেই মহিলাটির মৃত্যু হয়।