মানবাজার ১: সিন্দুরপুর গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেল রড বোঝাই ট্রাক্টর
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল রড বোঝাই ট্রাক্টর। রবিবার আনুমানিক দুপুর ২ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মানবাজার থানার অন্তর্ভুক্ত মানবাজার টামনা রাজ্য সড়কের জিতুজুড়ি এলাকার সিন্দুরপুর গ্রামের কাছে। জানাযায় একটি রড বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে পরবর্তীকালে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।