বুধবার দুপুর ১ টা নাগাদ মন্তেশ্বর সাহাপুর গ্রামের সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হলো। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লক এ মন্তেশ্বর পঞ্চায়েতের অন্তর্গত আসানপুর সাহাপুর গ্রামের শ্রীপল্লী বাজারে সাহাপুর সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লকের স্বাস্থ্য কেন্দ্রের বিএমএস পার্থসারথি ভান্ডারী, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, গ্রাম সদস্য শিশির ঘোষ,পঞ্চায়েতের প্রধান।