শুক্রবার সন্ধ্যায় মন্তেশ্বর ব্লকের অধীনে বামুনপাড়া এলাকায় একটি লরির সাথে টোটোর ধাক্কায় টোটো চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি টোটো চালককে উদ্ধার করে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক টোটো চালকের পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় তাকে বর্ধমান হাসপাতালে রেফার করে। স্থানীয় সূত্রে জানা যায় টোটো চালকের বাড়ি বামুনপাড়া অঞ্চলে আজাদ নগরে।