বরাবাজার: বিজয় মিছিলে ডিজে বক্স বাজানো যাবে না রাজ্যসভাপতির নির্দেশকে মনে করিয়ে দিলেন বিজেপির দুই নেতৃত্ব
২০২৬ এর নির্বাচনে বিপুলভাবে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি গঠিত হয়েছে বিজেপি সরকার তারপরে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজয় উৎসব। সেই উৎসবে যেন কোন অশান্তি না হয় সেই কথা মাথায় রেখে বিজেপির রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন যেন ডিজে বাজানো না হয় মিছিলে। সেই বার্তায় নতুন করে এলাকার বিজেপির নেতাকর্মীদের আবার মনে করিয়ে দিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সদস্য তথা প্রাক্তন মন্ডল সভাপতি নিশাপতি মাহাতো এবং বান্দোয়ান দু'নম্বর মন্ডলের সভাপতি জনার্দন সিংহ মোদক। রবিবার