রায়গঞ্জ: মন্ত্রীসভা ঘোষণার পর রায়গঞ্জে বিজেপির উদ্যাপন, লাড্ডু বিতরণ
রাজ্যের নতুন মন্ত্রীসভা ঘোষণা হতেই সোমবার রায়গঞ্জে উত্তর দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে উৎসবের আবহ তৈরি হয়। জেলা কার্যালয়ের সামনে সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করেন বিজেপি নেতা-কর্মীরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ-সহ দলের অন্যান্য নেতারা। বিজেপির পক্ষ থেকে নতুন মন্ত্রীসভাকে স্বাগত জানিয়ে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের প্রত্যাশা ব্যক্ত করা হয়। কর্মীদের উচ্ছ্বাসে জেলা কার্যালয় চত্বর মুখর হয়ে ওঠে।