নওদার সোনাটিকুরী গ্রামে নতুন মাদ্রাসার শুভ উদ্বোধন ও দোওয়া মজলিস মুর্শিদাবাদের নওদা ব্লকের সরবঙ্গপুর অঞ্চলের সোনাটিকুরী গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো একটি নতুন মাদ্রাসার শুভ উদ্বোধন ও দোওয়া মজলিস। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছিল উৎসবমুখর পরিবেশ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সফিউজ্জামান সেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি সহিদুল ইসলাম সহ অঞ্চল নেতৃত্ববৃন্দ।