রায়গঞ্জ: পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে ১ নাবালক ১ নাবালিকার মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য করনদিঘির সইদপুর মাড়িয়া এলাকায়
পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে ১ নাবালক ১ নাবালিকার মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য করনদিঘির সইদপুর মাড়িয়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ৷ বুধবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত নাবালকের নাম আবু তাহের বয়েস আনুমানিক ৭ বছর, নাবালিকার নাম সামিমা খাতুন বয়েস আনুমানিক ১০ বছর, দুজনেরই বাড়ি করনদিঘির সইদপুর মাড়িয়া এলাকায়। পরিবারের দাবী মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের পুকুরে স্নান করতে যায় তারা৷ সেখানেই দুজন তলিয়ে যায়।