দাদুর কবরের মাটি নিয়ে এস আই আর শুনানিতে হাজির হলো নাতি। শনিবার বেলা দশটা নাগাদ দেগঙ্গা ব্লকের দেগঙ্গা পঞ্চায়েত সমিতির ঘটনা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দেগঙ্গা বিডিও অফিস চত্বরে। দেগঙ্গা দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষালের আবাদের বাসিন্দা কামাদুল মন্ডলের ভোটার তালিকায় নাম ভুল আছে। সেজন্য তাকে শুনানিতে ডেকেছে নির্বাচন কমিশন। ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য কামাদুল দাদুর কবরের মাটি নিয়ে সেখানে হাজির হয়। তার দাবি নির্বাচন কমিশন মাটি পরীক্ষা করে দেখে নিক আম