গুসকরায় ছট পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত গুসকরা পুরসভাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায়। নিত্যানন্দের বক্তব্যের ওই ভিডিও মঙ্গলবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও তাঁর আক্রমণকে আমল দিতে নারাজ গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়। জানা গিয়েছে, গুসকরায় ছট পুজো সেবা সমিতির পক্ষ থেকে সোমবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।