দ্রুত গতিতে থাকার কারনে পথ দুর্ঘটনার কবলে পড়ে আহত দুই বাইক আরোহী। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বিনপুর 2 ব্লক অর্থাৎ বেলপাহাড়ী ব্লকের দোমোহানী সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে আহত দুজনের মধ্যে একজনের বাড়ি বেলপাহাড়ীর মুড়ানশোল ও অপর জনের বাড়ি মেদিনী তে। আহতদের উদ্ধার করেন স্থানীয়রা। এদিন সন্ধ্যায় বেলপাহাড়ী দিকে বাইকে করে ফিরছিলেন দুই বাইক আরোহী।