রায়গঞ্জ: “রায়গঞ্জেই AIIMS চাই” দাবিতে পানিশালায় গণস্বাক্ষর, জোরালো হচ্ছে জনমত
রায়গঞ্জে AIIMS স্থাপনের দাবিতে সোমবার পানিশালা এলাকায় গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। Raiganj AIIMS Demand Forum-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বহু স্থানীয় বাসিন্দা অংশ নেন। উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী। তিনি বলেন, জেলার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের স্বার্থে রায়গঞ্জেই AIIMS গড়ে তোলা উচিত। ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাজুড়ে স্বাক্ষর সংগ্রহ অভিযান চলবে।