ঐতিহ্যবাহী রটন্তীকালী মেলা ও গুসকরা পুর উৎসবের শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। আর প্রথমদিনেই এদিন আনুমানিক রাত ৮টা নাগাদ জমজমাট ভীড় লক্ষ্য করা যায় মেলায়। তাছাড়া মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য পূর্ণ্যার্থীদের লম্বা লাইন পড়ে যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি আঁটোসাঁটো করা হয়। এদিকে উৎসব উপলক্ষ্যে দেবীর মন্দিরটিকে রকমারি আলোয় সুসজ্জিত করে তোলা হয়।