বাঘমুণ্ডী: বাঘমুন্ডিতে গভীর রাত্রে বুনো হাতির তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি
গভীর রাত্রে বুনো হাতির এক দল আমবাগানে হানা দিয়ে তান্ডব চালাল। ঘটনাটি, গতকাল গভীর রাত্রে পুরুলিয়ার বাঘমুন্ডি রেঞ্জর শ্রাবন্ডী এলাকায়। এদিন সকালে এলাকায় জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শ্রাবন্ডী গ্রামের বাসিন্দা তথা আম বাগানের মালিক দীপক মাহাতো বৃহস্পতিবার বিকাল ৪ টা নাগাদ জানান, প্রায়দিন এলাকায় বুনো হাতির আনাগোনা থাকে। তবে এবারে আমবাগানের উপর নজর পড়েছে তাদের। অনেক আম গাছের ডাল ভেঙে মুচড়ে দিয়েছে এবং আম খেয়ে নষ্ট করে পালিয়েছে। ২৫ ডিসমিল জায়গায় ফসল করা আম