রায়গঞ্জ: কঙ্গনা রানাউতের রোড শোর আগেই রায়গঞ্জে জনসমুদ্র, ট্রাফিক সামলাতে পথে কেন্দ্রীয় বাহিনী
কঙ্গনা রানাউত -এর রোড শো ঘিরে রায়গঞ্জে রবিবার বিকেল থেকেই চরম উত্তেজনা দেখা যায়। দেহশ্রী মোড়ে বিকাল সাড়ে ৪টা নাগাদ উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। রোড শোর আগেই রাজপথে ট্রাফিক নিয়ন্ত্রণে নামে কেন্দ্রীয় বাহিনী, পাশে ছিলেন রাজ্য পুলিশের আধিকারিকরাও। গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যান চলাচল নিয়ন্ত্রিত হয়। কঙ্গনার আগমন ঘিরে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে, ফলে রায়গঞ্জের রাস্তায় তৈরি হয় এক বিশেষ নির্বাচনী আবহ।