গত ০৮/০২/২০২৪ তারিখ সিউড়ির এক ব্যক্তির একাউন্ট থেকে ফোন মারফত ৯৮ হাজার টাকা খোয়া যায়। সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযোগ পাওয়ার পরেই তদন্ত নামে। রবিবার দিন সেই ৯৮ হাজার টাকা উদ্ধার করে সেই ব্যক্তির পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। খোয়া যাওয়া টাকা পুনরায় ফিরে পেয়ে খুশি পরিবার।