মানবাজার ১: গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান আবগারি দপ্তরের
গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান আবগারি দপ্তরের।শুক্রবার রাত্রি ৯ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী মানবাজার থানার চেপুয়া,জামবনি,বাংলা এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযানে ২২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ৩৫ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।এছাড়াও মদ তৈরির কাজে ব্যাবহৃত ২ টি অ্যলুমিনিয়ামের হাঁড়ি বাজেয়াপ্ত করা হয়।