রায়গঞ্জ: অন্যের টোটো নিয়ে বেরিয়ে আর ফেরা হল না, মিলনপাড়ায় দুর্ঘটনায় মৃত্যু যুবকের
রায়গঞ্জের মিলনপাড়ায় টোটো দুর্ঘটনায় জখম এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সন্তোষ মোহন্ত (২৪), বাড়ি পূর্ব নেতাজীপল্লী এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় অন্যের টোটো চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উল্টে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হলে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বুধবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।