রঘুনাথপুর ১: রেলশহর আদ্রার পাঁচুডাঙ্গা এলাকায় যুবকের অস্বাভাবিক মৃত্যু,হাসপাতাল থেকে দেহ PMএ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। মৃত ঐ যুবকের নাম প্রেম ঠাকুর।তার বাড়ি রেলশহর আদ্রা থানা এলাকার পাঁচুডাঙ্গা এলাকায়।মঙ্গলবার গভীর রাতে প্রেম ঠাকুর নামে যুবকটির শ্বাসকষ্ট শুরু হলে তার পরিবারের আত্মীয়রা তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়।বুধবার দুপুরে রঘুনাথপুর থানার পুলিশ খবর পেয়ে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে দেহটি উদ্ধার করে পুরুলিয়ার গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।