পুঞ্চা: কেন্দা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে আবগারি দপ্তর
গোপন সূত্রে খবর পেয়ে কেন্দা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে মানবাজার সার্কেল আবগারি দপ্তর।বৃহস্পতিবার রাত্রি ৮ টা নাগাদ মানবাজার সার্কেল আবগারি দপ্তর সূত্রে জানা যায় কেন্দা থানার,বামুড়গড়া,কোনাপাড়া,জামবাদ,চাঁদড়া এলাকায় অভিযান চালানো হয়।আবগারি দপ্তর সূত্রে জানা যায়, এদিন অভিযান চালিয়ে ৫ লিটার চোলাই মদ নষ্ট করা হয়,সাথে ৬০০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।সাথে ২ টি অ্যালুমিনিয়াম এর হাঁড়ি ও ১ সেট ড্রাম বাজেয়াপ্ত করা হয়।