সাপের কামড় খেয়ে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি গোপীবল্লভপুর ২ ব্লকের বালিয়া গ্রামের এক প্রৌঢ় ব্যক্তি। হাসপাতাল সুত্রে খবর সাপেকাটা ওই ব্যক্তির নাম নিখিল জানা,বয়স ৬৯ বছর। জানা গিয়েছে জমিতে কাজ করার সময় সাপের কামড় খান ওই ব্যক্তি।পরে বাড়ির লোকজন শুক্রবার বিকাল ৪ টা নাগাদ গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এনে ভর্তি করেন। হাসপাতালে তার চিকিৎসা চলছে।