রাস্তা পারাপার হতে গিয়ে মোটরবাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত নটা নাগাদ হাড়োয়া- নাসিরহাটি রোডের লাল মসজিদের কাছাকাছি এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায় পথচারী ওই বৃদ্ধ রাস্তা পারাপার করছিলেন, ঠিক সেই সময় একটি মোটলবাইক এসে তাকে ধাক্কা দেয়, ঘটনায় আহত হয় ওই বৃদ্ধ,স্থানীয়দের সাহায্যে এই বৃদ্ধকে চিকিৎসা করানো হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে।