রায়গঞ্জ: গলায় ফাঁস দেওয়া অবস্থায় গৃহবধূর দেহ, খুনের অভিযোগে উত্তাল রামপুর
রায়গঞ্জের রামপুর এলাকায় নীপা শীল (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। মৃতার বাপের বাড়ির অভিযোগ, কয়েকদিন আগে নীপা ফোনে জানিয়েছিলেন শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে মেরে ফেলতে পারে। পরে তাঁর মোবাইল বন্ধ হয়ে যায় এবং মৃত্যুর খবর আসে। স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। পুলিশ তদন্ত শুরু করেছে।