শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ শ্রমিকদের নিয়ে সভা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। বিভিন্ন যানবাহনের চালক যেমন বাস টোটো,অটো, ম্যাজিক প্রভৃতি জান চলাচলের সঙ্গে যুক্ত শ্রমিকদের নিয়ে এদিনের এই সভা করলেন তিনি। এদের উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির সকল নেতৃত্ববৃন্দ। শ্রমিকদের হাতে বিশেষ উপহার তুলে দেওয়া হয় দলের তরফ থেকে। পাশাপাশি তিনি বলেন বাংলার মাটিতে সাম্প্রদায়িক ইস্যু তৈরি করার চেষ্টা করছে বিজেপি আর তার ইন্ধন দিচ্ছে আইএসএফ।