রঘুনাথপুর ১: আড়রা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার সারলেন রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের BJP প্রার্থী মামণি বাউরি
২০২৬ এর বিধানসভা নির্বাচনে জয় নিশ্চিত করতে রঘুনাথপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মামনি বাউরী শুক্রবার রঘুনাথপুর 1নম্বর ব্লকের আড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়বাগান , আড়রা, সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারের ঝড় তুললেন। নির্বাচনী প্রচার চলাকালীন এলাকার মা-বোনদের সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এছাড়াও মহিলারা ফুলের মালা পরিয়ে প্রার্থী কে সম্বর্ধনা জানান।