পুরুলিয়া ২: অল্প বৃষ্টিতেই জলমগ্ন কেতিকা নিচ পাড়া, চরম সমস্যাই এলাকাবাসী
সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল পুরুলিয়া শহরের ৯ নম্বর ওয়ার্ডের কেতিকা নিচ পাড়া রেল লাইন সংলগ্ন এলাকা। নিকাশি নালা বুজে যাওয়ায় রাস্তায় জল জমে যায় এবং তা হুহু করে ঢুকে পড়ে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে। ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন ওই এলাকার সাধারণ মানুষ।আজ বিকেলে সামান্য বৃষ্টি হতেই নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ে এবং জমা জল সরাসরি গৃহস্থের ঘরে ঢুকে যায়। সামান্য বৃষ্টিতেই যদি এই অবস্থা হয়, তবে বর্ষায় কী হবে?" এমনই আশঙ্কা প্রকাশ করছেন ক্ষুব্ধ এলাকাবাসী।