রায়গঞ্জ: হোটেল কর্মী যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জের মিরুয়ালে, তদন্ত শুরু করলো পুলিশ
হোটেল কর্মী যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জের মিরুয়ালে। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। শুক্রবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত যুবকের নাম পাপাই মাহাতো, বয়েস আনুমানিক ২৬ বছর, বসবাসকারী রায়গঞ্জের মিরুয়ালে। পরিবারের দাবী বৃহস্পতিবার অধিক রাতে বাড়ি ফিরে শুতে গিয়েছিল সে। এদিন সকালে তার নিজের ঘরে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকেরা।