আউশগ্রামে জনতার ক্ষোভের মুখে পড়লেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অসিত মাল। রবিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ আউশগ্রাম-১ ব্লকের আলেফনগরে আয়োজিত একটি ফুটবল খেলার অনুষ্ঠানে যোগ দিতে আসেন সাংসদ। তখন মাঝপথে তাঁর গাড়ি থামান স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ পাঁচ বছরে সাংসদ তহবিল থেকে এলাকায় উল্লেখযোগ্য কোনও উন্নয়ন হয়নি। রাস্তাঘাট, জল বা টিউবওয়েল কিছুই হয়নি।