বাঘমুণ্ডী: মাদক দ্রব্য রোধে পুলিশের সচেতনতা মূলক আলোচনা সভা বাঘমুন্ডিতে
ঝালদা মহকুমা আফগারি দপ্তরের উদ্যোগে এবং বাঘমুন্ডি হাইস্কুলের সক্রিয় সহযোগিতায় বাঘমুন্ডি হাইস্কুলে সোমবার সকাল ১০ টা নাগাদ অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা। বাঘমুন্ডি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় তথা অযোধ্যা পাহাড়ের বিভিন্ন গ্রামে বেআইনিভাবে পোস্ত চাষ ,গাজা চাষ ,চোলাই মদের রমরমা কারবার এবং বিভিন্ন ধরনের মাদক দ্রব্যের আসক্তি কিভাবে রোধ করা যায় এই সম্পর্কে যুব সমাজকে সচেতন করতে এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে একটি বিশেষ সেমিনার