রায়গঞ্জ: কৃতি পড়ুয়াদের সম্মান, নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা — রায়গঞ্জে শিক্ষার মঞ্চে বিশেষ আয়োজন
প্রগ্রেসিভ অ্যাসোসিয়েশন অফ হেডমাস্টার এন্ড হেডমিস্ট্রেসের উদ্যোগে শুক্রবার রায়গঞ্জের ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স হলে জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। একইসঙ্গে নবনির্বাচিত বিধায়কদেরও সম্মান জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষানুরাগী ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন। কৃতি পড়ুয়াদের হাতে স্মারক, উত্তরীয় ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।