ফেসবুকে বোলেরো বিক্রির নামে প্রতারণা: কয়েক ঘণ্টার মধ্যে শ্রীঘরে ৬, উদ্ধার ২.১৫ লক্ষ টাকা সোশ্যাল মিডিয়ায় সস্তায় গাড়ি বিক্রির টোপ দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার একটি বড় চক্রের পর্দাফাঁস করল বারাসাত জেলা পুলিশ। অভিযোগ পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ঝোড়ো অভিযান চালিয়ে পুলিশ ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে খোয়া যাওয়া টাকার সিংহভাগ। গত ১৯ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসিন্দা নেতাজুল শেখ ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখেন, যেখানে একটি বোলেরো গাড়ি