গত রবিবার দিন জুনিদপুর গ্রামে জলসা দেখতে উপস্থিত হইছিল নদীয়া জেলার যুবক সামিউল ইসলাম মন্ডল। সোমবার দিন বাড়ির উদ্দেশ্যে সেখান থেকে রওনা দেওয়ার পর থেকে নিখোঁজ ছিল সেই যুবক। বৃহস্পতিবার দিন সেই যুবকের মৃতদেহ ময়ূরাক্ষী নদী থেকে উদ্ধার করে পুলিশ। শুক্রবার দিন সিউড়ি সদর হাসপাতালে সেই মৃতদেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য সিউড়ি থানা পুলিশের পক্ষ থেকে।