রায়গঞ্জ: রোগযন্ত্রণায় অতিষ্ঠ বৃদ্ধা আত্মঘাতী! এমন অভিযোগে শহরের পশ্চিম বীরনগরে চাঞ্চল্য
রায়গঞ্জের পশ্চিম বীরনগরে এক বৃদ্ধার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম সুপ্তা দাস (৬৮)। বুধবার সকালে তাঁর বাড়ি থেকে দেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। প্রাথমিকভাবে অনুমান, রোগযন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন বৃদ্ধা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।