হারিয়ে ও চুরি হওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল বড়ঞা থানার পুলিশ। মঙ্গলবার বড়ঞা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম দাস-সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে উদ্ধার হওয়া মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন মোট ১৪টি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে। দীর্ঘদিন পরে নিজেদের মোবাইল ফিরে পেয়ে স্বস্তি ও খুশি প্রকাশ করেন মোবাইল মালিকরা।