রায়গঞ্জ: জাল ফেলতে গিয়ে মৃত্যুর ফাঁদে! আটিয়া এলাকায় পুকুরে ভেসে উঠল ব্যবসায়ীর দেহ
কালিয়াগঞ্জের আটিয়া এলাকায় পুকুরে ভেসে থাকা এক সব্জী ব্যবসায়ীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম চন্দ্র মোহন দেবশর্মা (৫৮), বাড়ি মধুপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক আত্মীয়ের পুকুরে মাছ ধরতে যান তিনি। কিছুক্ষণ পর স্থানীয়রা পুকুরে তাঁর নিথর দেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য দেহ রায়গঞ্জ মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।